এবারে লাখ ছাড়াল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের বেতন।

ফের পরিবর্তন হলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের বেতন পরিকাঠামো। একলাফে বেশ অনেকটাই বাড়ানো হলো বেতন। এই নয়া বেতন পরিকাঠামোয় এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর মন্ত্রীদের বেতন লাখ টাকা ছাড়িয়ে গেলো।

 

নয়া বেতন পরিকাঠামোতে মুখ্যমন্ত্রীর বেতন দাড়ালো ১ লক্ষ ১৭ হাজার ১ টাকা৷ পশ্চিমবঙ্গের পূর্ণমন্ত্রীর বেতন দাঁড়ালো ১ লক্ষ ১২ হাজার টাকা। রাষ্ট্রমন্ত্রীর বেতন ১ লক্ষ ১১ হাজার ৯০০ টাকা। এবং বিধায়কদের বেতন বৃদ্ধি পেয়ে হলো ৮১ হাজার ৮৭০ টাকা।

রাজ্যের অর্থ মন্ত্রক এই বেতন পরিকাঠামোয় সায় দিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় এই নিয়ে তৃতীয়বার বাড়বে বিধায়কদের বেতন। ২০১৭ সালের মার্চ মাসে বেতন বৃদ্ধির পর ফের এই বছর বাড়তে চলেছে বিধায়কদের বেতন। এরফলেই লাখ টাকার গন্ডি পেরিয়ে গেলো পশ্চিমবঙ্গের মন্ত্রীদের বেতন।

আরও অন্যান্য খবর