বাজেট ২০১৯ : ‘নারী তু নারায়ণী’ স্লোগানে স্বনির্ভর গোষ্ঠীর একজন করে মহিলাকে ১ লক্ষ টাকা ঋণের ঘোষণা ৷

আজ বাজেট ঘোষণা করলেন কেন্দ্রীয় মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ বাজেটে নারীদের উন্নতির জন্য বেশ কিছু পরিকল্পনার কথা ঘোষণা করেন তিনি। তিনি স্লোগান তোলেন ‘নারী তু নারায়ণী’।

 

আজ বাজেট পেশের সময় নারীদের নিয়ে প্রকল্প ঘোষণার সময় নির্মলা সীতারমণ বলেন যে, নারীদের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন কখনই সম্ভব নয়। তাই দেশের উন্নতিকরণের জন্য নারীদের উন্নতির প্রয়োজন। তিনি জানান যে, এই সরকার মনে করেন যে মহিলারা কার্যক্ষেত্রে যোগদান না করলে দেশ কখনোই এগিয়ে যেতে পারেনা। তাই নারীদের কল্যাণে একগুচ্ছ পদক্ষেপ নিতে চলেছে এই সরকার৷

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আরও বলেন যে, ভারতীয় অর্থনীতিতে বিশেষত ভারতের গ্রামগুলোর অর্থনীতিতে নারীর ভূমিকা যথেষ্ট। তাই তিনি ঘোষণা করেন যে গ্রামে গ্রামে স্বনির্ভর গোষ্ঠীগুলোর জন্য সুদ ভর্তুকি প্রকল্প ছড়িয়ে দেওয়া হবে। এছাড়াও প্রতিটি স্বনির্ভর গোষ্ঠীর একজন করে মহিলা পাবেন মুদ্রা যোজনা প্রকল্পের আওতায় ১ লক্ষ করে ঋণ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর