বাজেট ২০১৯: ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর ছাড়। ২-৫ কোটি আয়ে অতিরিক্ত কর।

আজ বাজেট পেশ করা হলো কেন্দ্রীয় সরকারের তরফ হতে৷ সেখানে কর ছাড় এবং অতিরিক্ত করের বিষয়ে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷

 

আয় কর ব্যবস্থাতে পূর্বে আড়াই লক্ষ টাকা পর্যন্ত আয়ে ছিল কর ছাড়। কিন্তু শেষ অন্তবর্তী বাজেটে সেই পরিমাণ বাড়িয়ে করা হয় ৫ লক্ষ টাকা। অর্থাৎ পাঁচ লক্ষ টাকা আয় পর্যন্ত মিলবে করে ছাড়। ২০১৯ এর বাজেটেও এটিকেই বহাল রাখল কেন্দ্রীয় সরকার।

কিন্তু মধ্যবিত্তদের ওপর এই আয় কর ছাড়ের যে লোকসান তা তুলতে এবারে কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হলো অতিরিক্ত করের৷ এই অতিরিক্ত করের বোঝা টানতে হবে কোটি টাকা আয়কারীদের৷ আজ বাজেটে ঘোষণা করা হলো যে, বার্ষিক ২-৫ কোটি টাকা আয় করলে দিতে হবে ৩ শতাংশ অতিরিক্ত কর এবং বছরে ৫ কোটির বেশি আায় করলে দিতে হবে ৭ শতাংশ অতিরিক্ত কর। অর্থাৎ মধ্যবিত্তদের আয় করে ছাড় দিয়ে সেই লোকসানের মেটাটে এবারে ধনীদের থেকেই অতিরিক্ত কর নেওয়া হবে সরকারের তরফে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর