বাজেট ২০১৯ : টার্গেট ২০২১। বাজেটের শুরুতেই বাংলার নাম।

দ্বিতীয় মোদী সরকারের তরফে আর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ পেশ করলেন বাজেট। ২০২১ সালে বিজেপির বাংলা টার্গেটও যে এই বাজেটে প্রভাব ফেলেছে তা বলা বাহুল্য। ২০১৯ এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ১৮ টি আসনে জয় লাভ করে তৃণমূলকে রীতিমতো টক্কর দিয়েছে বিজেপি৷ এবারে ২০২১ এ গোটা বাংলাকে দখলে আনতেই বাংলাকে খুশি করে বাজেটের শুরুতেই বাংলার নাম।

আজ বাজেট ঘোষণা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করা হয় যে, বারাণসী ধাঁচেই হলদিয়ায় গড়া হবে টার্মিনাল সেন্টার এবং ফারাক্কায় গড়া হবে টার্মিনাল লক৷ জলমার্গ বিকাশ প্রকল্পের আওতাতেই করা হবে এই দুটি কাজ৷ আগামী ২০২০ সালের মধ্যেই এই কাজ দুটি সম্পন্ন হয়ে যাবে বলে জানান কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারমণ।

 

বাজেট পেশের সময়ে নির্মলা সীতারমণ আরও বলেন যে, পণ্য পরিবহনের ক্ষেত্রে গঙ্গা অধিক গুরুত্ব পাবে। আগামী ৪ বছরের মধ্যে গঙ্গা দ্বারা পণ্য পরিবহন প্রায় চার গুন বৃদ্ধি পাবেন বলে জানান তিনি৷ এছাড়াও নদীপথ সংযুক্তিকরণের মাধ্যমে জলপথে পরিবহনের খরচা যেমন কমবে তেমনি পরিবহন আরও সহজ এবং কম সময়েও হবে বলে জানান কেন্দ্রীয় অর্থ মন্ত্রী।

এছাড়াও পরিবহনের ক্ষেত্রে এবার থেকে সমস্ত পরিবহন খরচ একটিই কার্ডের আওতায় আনতে চলেছে মোদী সরকার। বলা হয়েছে ICMB কার্ডের মাধ্যমে গোটা দেশে রেল, সড়ক এবং জলপথে পরিবহনের খরচ মেটানো যাবে৷ এই কার্ডের মাধ্যমে টোল ট্যাক্সও দিতে পারবেন সাধারণ মানুষ৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর