এবারে গণধর্ষণের শিকার মূক এবং বধির স্কুল পড়ুয়া।

ফের লজ্জাজনক ঘটনার সাক্ষী পশ্চিমবঙ্গ। এবারে গণধর্ষিতা হলো এক মূক এবং বধির নবম শ্রেণীর ছাত্রী। এই ঘৃণ্য ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে।

 

সূত্রের খবর, এক মূক এবং বধির ছাত্রীকে তাঁর স্কুলের সামনে থেকে বলপূর্বক তুলে নিয়ে গিয়ে দিনের পর দিন তাকে ধর্ষণ করে দুই যুবক। এই যুবকেরা হলো শেখ হাফিজুল এবং তাঁর সঙ্গী৷ জানা যায়, কিছুদিন আগেই সেই নবম শ্রেণির ছাত্রীকে বাইকে করে তুলে নিয়ে যায় এই দুই যুবক। চলে অত্যাচারের পালা। এরপর মূক এবং বধির ছাত্রীটি পালিয়ে এলেও প্রথমে সে কাউকেই কিছু জানাননি। শেষে সেই ছাত্রীর আচরণ দেখে সন্দেহ হয় পরিবারের লোকজনের। এরপর সেই ছাত্রীটি সম্পূর্ণ ঘটনা লিখে জানান৷

নির্যাতিতা সেই ছাত্রীর পরিবারের অভিযোগ যে, এই সম্বন্ধে তারা প্রথমে জেলা পরিষদের সদস্য বাপি শেখের নিকট গেলে তিনি উভয়পক্ষকে ডেকে বলেন সেই মূল ধর্ষক এবং ধর্ষিতা ছাত্রীর বিবাহ দিতে। কিন্তু তাতে আপত্তি জানায় ধর্ষকের পরিবার। এরপরই নির্যাতিতার পরিবার লিখিত ভাবে অভিযোগ জানান নোদাখালি পুলিশ এবং ডায়মন্ডহারবারের পুলিশ এসপি এর নিকট। পুলিশ তদন্তে নেমেছে বলে খবর মিলেছে৷ তবে পুলিশে অভিযোগের পরই নির্যাতিতার পরিবারের নিকট সেই অভিযুক্তর পরিবার থেকে বিভিন্ন হুমকি আাছে বলে খবর৷

আরও অন্যান্য খবর