বিজেপি কর্মী এবং তাঁর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

ফের দলীয় সংঘাত৷ এবারে আক্রান্ত এক বিজেপি কর্মী। অভিযোগ, বিজেপিকে সমর্থন করায় তাকে সেই বিজেপি কর্মী এবং তাঁর স্ত্রীর ওপর চড়াও হয়ে তাদের মারধর করেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা৷ দেওয়া হয় ধারালো অস্ত্রের কোপও৷

 

ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার রানা বেলিয়াঘাটায়৷ অভিযোগ, বিজেপি কর্মী রাজেন্দ্র পুরকাইত এবং তাঁর স্ত্রী দুজন সেসময় বাগানে কাজ করছিলেন৷ আচমকাই তাদের ওপর চড়াও হন কিছু দুষ্কৃতি৷ মারধরের সঙ্গে ধারালো অস্ত্রেরও আঘাত করা হয় তাদের।

বিজেপির তরফে অভিযোগ জানানো হয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই এই ঘটনার জন্য দায়ী৷ যদিও তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ স্বীকার করেননি৷

আরও অন্যান্য খবর