বিগ বসের ঘরে বিভ্রাট! মারাঠি ভাষা নিয়ে ছেলের মন্তব্যে প্রাক্তন স্ত্রীর লালন পালন প্রসঙ্গে প্রশ্ন তুললেন কুমার শানু

বিগ বস ১৪ শুরু হওয়ার পর থেকেই বিতর্কে জড়িয়েছে। সম্প্রতি বিগ বসের মারাঠি ভাষা প্রসঙ্গে নিয়ে বিতর্কে জড়ান কুমার শানু পুত্র জান কুমার শানু। বিগ বসের এক প্রতিযোগী নিকি তাম্বোলি জানকে মারাঠি ভাষায় কোনও একটা কথা বলেন। সেই প্রসঙ্গেই জান বলে বসেন, “মারাঠি ভাষা আমার বিরক্তিকর লাগে”।

তার এই মন্তব্যের জন্যই এবার ছেলের হয়ে মহারাষ্ট্রবাসীর কাছে ক্ষমা চাইলেন কুমার শানু। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে কুমার শানু বলেন যে মারাঠি ভাষা সম্পর্কে জান যে সম্পর্ক করেছেন তা একেবারেই গ্রহণযোগ্য নয়। তিনি জানান, গত ৪৭ বছর ধরে তিনি মুম্বইতে বাস করছেন। মুম্বই তাকে যেভাবে আপন করে নিয়েছে, ভালবেসেছে, তার জন্য তিনি কৃতজ্ঞ। ছেলের হয়ে ক্ষমাও চান তিনি।

এসবের পাশাপাশি ছেলেকে লালন পালন করা নিয়ে তার প্রাক্তন স্ত্রীয়ের দিকে প্রশ্নও তুলেছেন গায়ক। তিনি বলেন, জানের বয়স এখন ২৭ বছর। গত ২৭ বছর ধরে তিনি তার স্ত্রী, সন্তানের সঙ্গে থাকেন না। ফলে জানের মা তাকে কী শিক্ষা দিয়েছে, এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কিন্তু তবুও জান তার ছেলে, তাই জানের করা মন্তব্যের দায় তার উপরেও বর্তায়। এই জন্যই প্রকাশ্যে সকলের সামনে ক্ষমা চান কুমার শানু। এর সঙ্গে তিনি এও জানান যে তিনি নিজে ভারতের অনেক ভাষাতেই গান গেয়েছেন। দেশের প্রত্যেকটি ভাষাকেই তিনি সম্মান করেন বলে জানিয়েছেন কুমার শানু।

এদিকে, জানের মারাঠি ভাষা নিয়ে মন্তব্য করা নিয়ে বেজায় চটেছিলেন শিব সেনা ও এমএনএস। এদের রোষের মুখে পড়ে রিয়্যালিটি শো-টিও। ২৪ ঘণ্টার মধ্যে জানকে ক্ষমা চাইতে হবে বলে জানয় এমএনএস। পরিস্থিতি বেগতিক দেখে চ্যানেলের পক্ষ থেকে ক্ষমা চেয়ে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দেওয়া হয়। জানও ক্ষমা চেয়ে জানান যে তিনি ইচ্ছাকৃতভাবে মারাঠি ভাষাকে অপমান করেন নি তিনি। তবুও যদি তার মন্তব্যের জন্য মারাঠি ভাষার অবমাননা ঘটে থাকে, সেজন্য তিনি ক্ষমাপ্রার্থী। এই সঙ্গে মহারাষ্ট্রকে নমস্কারও জানান শানুপুত্র।

আরও অন্যান্য খবর