এমন ছেলে যেন জন্মায় প্রতি ঘরে ঘরে। এবারে এক নাবালিকাকে যৌন হেনস্থার হাত থেকে রক্ষা করলেন চার যুবক৷ ঘটনাটি রাজস্থানের জয়পুরের৷
বৃহস্পতিবার টিভিতে খেলা দেখার সময় হঠাৎই একটি বাচ্চা মেয়ের চিৎকারের আওয়াজ পান চার যুবক। এরপরই তাঁরা ছুটে গিয়ে সেই ছোটো মেয়েটিকে রক্ষা করেন যৌন নিগ্রহের হাত থেকে৷ দুদিন আগেই যে জয়পুরে নাবালিকা ধর্ষণের ঘটনা সামনে এসেছিল সেখানেই এই চার যুবকের সাহসিকতা প্রশংসাযোগ্য।
এই সাহসী চার যুবক হলেন অমিত, রোহিত, মনীশ এবং বাদল৷ এদের বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যেই। তাদের এই সাহসিকতার জন্য তাদের পুরস্কৃত করেন পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল বি কে সোনি৷ তিনি জানান যে, এই যুবকেরা একজন নাগরিকের দায়িত্ব পালন করেছে৷