কবে খুলবে লোকাল ট্রেনের‌ কপাল? উত্তর কি দিলো রেল ?

লোকাল ট্রেন (Local Train) চালানোর দাবিতে উত্তাল হচ্ছে পশ্চিমবঙ্গ। বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই দেখা গেছে বিক্ষোভ। কিন্তু বাংলায় কবে থেকে চলবে লোকাল ট্রেন? এই প্রশ্নের উত্তর নেই খোদ রেল আধিকারিকদের কাছেই।

এই প্রশ্নের উত্তর দিতে পারছে না পূর্ব রেল কিংবা দক্ষিণ পূর্ব রেল। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তীর কথায়, পশ্চিমবঙ্গ সরকারের (west bengal government) কাছে লোকাল ট্রেন চালু করার বিষয়ে পর্যাপ্ত অনুমতি চেয়ে দু বার চিঠি পাঠানো হয়েছে, কিন্তু কোন ক্ষেত্রেই সরকারের কাছ থেকে চিঠি পাননি আধিকারিকরা। এমনটাই জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক।

তিনি আর‌ও বলেছেন, লোকাল ট্রেন চালানোর জন্য পূর্ব রেল প্রস্তুত রয়েছে। রাজ্য সরকারের কাছ থেকে পর্যাপ্ত অনুমতি মিললে শহরতলীর যাত্রীদের জন্য শুরু করা হবে লোকাল ট্রেন পরিষেবা। পূর্ব রেল কিংবা দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিকরা আশাবাদী পুজোর পর আগামী সোমবার থেকে খুলবে সরকারি দপ্তর। তারপর হয়তো লোকাল ট্রেন চালানোর বিষয়ে রাজ্য সরকারের কাছ থেকে চিঠির উত্তর মিলতে পারে।

আরও অন্যান্য খবর