করোনার ভ্যাকসিন নিয়ে তো উৎসাহী! দাম জানেন? দেখে নিন

দুর্গাপূজা থেকে লক্ষ্মীপুজো আশার কথা হচ্ছে ক্রমে করোনা আক্রান্তের তুলনায় সুস্থতার হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৪৮,২৬৮ জন। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে ৮১,৩৭,১১৯। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৫৫১ জন। যার ফলে দেশে করোনা সংক্রমণে মৃত্যু বেড়ে হয়েছে ১,২১,৬৪১। তবে সুখবর দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এখন ৬ লক্ষের নীচে নেমেছে। বর্তমানে সংখ্যাটা ৫ লক্ষ ৮২ হাজার ৬৪৯।

তবে এখন সবথেকে বেশি আলোচনার বিষয় করোনার প্রতিষেধক। বিশ্বের জনসংখ্যার নিরিখে তা সবার কাছে পৌঁছানো একটা বড় চ্যালেঞ্জ। কারণ গোটা বিশ্বে এখন করোনা আক্রান্তের সংখ্যা সাড় ৪ কোটি পেরিয়ে গেছে। বিশ্ব জুড়ে করোনা প্রাণ কেড়েছে ১১ লক্ষ মানুষের। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মারণ ভাইরাসের মোকাবিলা করতে গোটা বিশ্বের জনসংখ্যার ৬০ থেকে ৭০ শতাংশ মানুষকে প্রতিষেধক দিতেই হবে।

তবে বিভিন্ন দেশ করোনা প্রতিষেধক তৈরি করছে বলে জানালেও এখন‌ও পর্যন্ত বাজারে আসেনি কিছুই। আর তার আগেই জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে, করোনা ভ্যাকসিনের দাম কত হতে চলেছে তা নিয়ে।

আনুষ্ঠানিক ঘোষণা না হলেও ইজ্ঞিতে জানা যাচ্ছে করোনা প্রতিষেধকের দাম ৪৫০ থেকে ৫,৫০০ টাকার মধ্যে থাকতে চলেছে। মডার্না আগেই ইজ্ঞিত দিয়েছে, তাদের করোনা টিকার(covid-19 vaccine) mRNA-1273 প্রতি ডোজের দাম পড়তে পারে ৩২ ডলার থেকে ৩৭ ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় যার দাম দাঁড়ায় ২,৭৩৮ টাকা। এই অবস্থায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনা প্রতিরোধ করতে হলে একবার নয়, বরং দুই ডোজ নিতে হতে পারে মডার্নার তৈরি ভ্যাকসিনটি।

এদিকে অ্যাস্ট্রোজেনেকার (astrazeneca) সঙ্গে যৌথভাবে ভারতের সিরাম ইনস্টিটিউটের (serum institute) তৈরি করোনা টিকার দাম ৭০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত পড়তে পারে বলে জানা যাচ্ছে। ডিস্ট্রিবিউশনের চূড়ান্ত লাইসেন্স পাওয়ার পরেই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। বর্তমানে বিশ্বে ১৭০ টি ভ্যাকসিন নিয়ে কাজ চলছে।

RELATED Articles