অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর থেকেই ইন্ডাস্ট্রিতে উঠে এসেছে স্বজনপোষণ বিতর্ক। প্রায় সকলেরই মত যে, স্বজনপোষণের জেরেই এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন অভিনেতা। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও বলেছিলেন যে স্বজনপোষণের জনের মৃত্যু হয়েছে সুশান্ত সিং রাজপুত এর।
এরফলেই বলিউডের বড় বড় মুখ দের প্রবল সমালোচনার সম্মুখীন হতে হয়। মহেশ ভাট ছাড়া বলিউডের যে তারকা সব থেকে বেশি সমালোচনার মুখে পড়েছেন তিনি হলেন ভাইজান সালমান খান। তবে এতদিন পর্যন্ত কোন রকম মন্তব্য করেননি ভাইজান কিন্তু এবার বোমা ফাটালেন সালমান।
বিগ বস সিজন ১৪-র মঞ্চেই এবার নেপোটিজম বিতর্কে মুখ খুললেন সালমান। সম্প্রতি কুমার শানুর ছেলে যান বিগ বসের ঘরে মারাঠি ভাষা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলো যার জেরে তাকে শিব সেনার কাছে ক্ষমা চাইতে হয়। সেই পরিপ্রেক্ষিতেই বিগবসের আরেক প্রতিযোগী গায়ক রাহুল বৈদ্য জানের উদ্দেশ্যে মন্তব্য করেছিলেন যে তিনি কুমার শানুর ছেলে বলেই বিগবসে আসার সুযোগ পেয়েছেন।
সালমান কিন্তু রাহুল বৈদ্যর এই মন্তব্য করেছিলেন এবং এরপরই তিনি রাহুলকে রীতিমতো তুলনা করেন সকলের সামনে। তিনি শো এর মাঝেই জানকে জিজ্ঞাসা করেন যে তার বাবা তার জন্য কোথাও কোনো দিনও সুপারিশ করেছিলেন কিনা। উত্তরে কুমার শানুর ছেলে জানান যে না কখনোই না। এরপরে রাহুল বৈদ্যকে সালমান প্রশ্ন করেন যে, “তোমার গানের শিক্ষক এর পারিশ্রমিক ছোটবেলা থেকে কে দিয়েছিলেন?” উত্তরে চুপ থাকতে দেখা যায় রাহুলকে।
এরপরই সালমান চলে যান ঝড়ের মোডে।তিনি বলেন যে আমার বাবা যদি আমার জন্য কিছু করেন সেটা কি নেপোটিজম? রাহুলের কি এই ইন্ডাস্ট্রিতে পারিবারিক কোন ব্যাকগ্রাউন্ড হয়েছে? তপন কুমার শানুর ছেলে জানান যে না। এরপরই সালমান পাল্টা বলে ওঠেন তাহলে তো রাহুলের থেকে বড় গায়ক জানের হওয়ার কথা। তার পরেই তিনি বলেন যে, জোর করে কাউকে কিছু দিলেই হয় না। যার যোগ্যতা আছে সেই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারে।
স্বাভাবিকভাবেই কারোরই বুঝতে অসুবিধা হচ্ছে না যে, তিনি তার এই বক্তব্যের মধ্য দিয়ে জনসাধারণকে ঠিক কী বার্তা দিলেন। আপনি দেখুন সালমানের সেই ঝোড়ো মেজাজের ভিডিও…





