এবার থেকে ব্যাংকে টাকা জমা এবং টাকা তুলতে গেলে দিতে হবে চার্জ, এরকমটাই বদল এসেছে ব্যাংকিং এ। গতকাল থেকেই ব্যাংকিং এর নিয়মে বড়োসড়ো বদল ঘটেছে। এতদিন পর্যন্ত ব্যাংকে গিয়ে টাকা তুলতে এবং জমা দিতে কোনোরকম অতিরিক্ত চার্জ দিতে হতো না গ্রাহকদের কিন্তু এবার ব্যাঙ্ক অফ বরোদা কর্তৃপক্ষ জানিয়েছে যে ব্যাংকের নির্দিষ্ট করে দেওয়া সীমার অতিরিক্ত টাকা জমা এবং তোলা করতে গেলে গ্রাহকদেরকে নির্দিষ্ট চার্জ দিতে হবে।তবে এখনো পর্যন্ত পিএনবি সেন্ট্রাল ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক এখনো এই নিয়ম চালু করেনি।
ব্যাঙ্ক অফ বরোদা তরফে জানানো হয়েছে যে ব্যাংকে সেভিংস একাউন্ট থেকে মাসের সর্বোচ্চ তিনবার কোন চার্জ ছাড়া টাকা তুলতে পারবেন গ্রাহকরা এবং তারপরে চতুর্থবার থেকে টাকা তুলতে গেলে গ্রাহকদের অতিরিক্ত ৪০ টাকা করে চার্জ দিতে হবে।
লোন একাউন্ট থেকে প্রথম তিন বার টাকা তুলতে গেলে কোন চার্জ দিতে হবে না কিন্তু চতুর্থভাগ থেকে টাকা তুলতে গেলে গ্রাহক পিছু দেড়শ টাকা করে লাগবে। টাকা তোলার ক্ষেত্রেও থাকছে একই নিয়ম। প্রথম তিনবার কোনরকম চার্জ ছাড়াই টাকা তোলা যাবে তবে চতুর্থবার থেকে ১০০ টাকা করে চার্জ দিতে হবে গ্রাহকদের টাকা তোলার জন্য। কেবলমাত্র জনধন যোজনা অ্যাকাউন্টকে এই নিয়ম থেকে বাদ দেওয়া হয়েছে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার