এবারের আইপিএল এর কোয়ালিফায়ারে ইতিমধ্যে নিজেদের জায়গা করে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু এবার বাকি কোন তিন দল খেলবে প্লে অফ, এই নিয়ে এবার চলছে অঙ্কের হিসেব। দেখে নেওয়া যাক কারা উঠতে পারে প্লে অফে।
যদি দিল্লি বা আরসিবির কেউ জেতে, তাহলে সেই দল সরাসরি চলে যাবে প্লে অফে। এদিকে যে দল হারবে, তাদের অপেক্ষা করতে হবে সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের দিকে। সেই ম্যাচে হায়দ্রাবাদ হারলে কলকাতা সরাসরি প্লে অফে চলে যাবে।
দ্বিতীয়ত, যদি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যদি ২২ রানের বেশি কিংবা ১৮ বলের বেশি ব্যবধানে ম্যাচ হারে তাহলে তারা প্লে অফের রাস্তা থেকে ছিটকে যাবে। একই অবস্থা হবে দিল্লি ক্যাপিটালসের যদি তারা ২০ রানের বেশি কিংবা ১৫ বলে বেশি ব্যবধানে হারে। এই দুই ফলাফল কোনও একটি দলের হলে তাদের নেট রান রেট কলকাতা নাইট রাইডার্সের থেকে কমে যাবে, যার জেরে সরাসরি প্লে অফে উঠে যাবে নাইটরা।





