ভোটের বাংলায় বিশাল প্রশাসনিক অদল বদল! সাতটি জেলার জেলাশাসকের বদলির নির্দেশ দিল নবান্ন

সামনেই বিধানসভা নির্বাচন (assembly election)। বিহারের পর পশ্চিমবঙ্গেই হতে চলেছে দ্বিতীয় বড় পরীক্ষা। জোরদার চলছে প্রস্তুতি। এরই মাঝে বাংলার সাতটি জেলার জেলাশাসকের (district magistrate) বদলির নির্দেশ দিল রাজ্যের প্রশাসনিক দপ্তর নবান্ন(Nabanna)।

ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করে বেশ কয়েকজন জেলাশাসককে বদলি করা হয়েছে। বিভিন্ন দফতরের সচিব পদেও বদল এনেছে পশ্চিমবঙ্গ সরকার। যথাক্রমে, প্রাক্তন স্বাস্থ্যসচিব বিবেক কুমারকে পরিবেশ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছিল ইতিমধ্যেই। এবার সেই বিবেক কুমারকেই রাজ্য ভ্যালুয়েশন বোর্ডের দায়িত্ব দেওয়া হল।

জানা গেছে, পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতীকে বীরভূমের জেলাশাসকের পদে বদলি করা হয়েছে। এতদিন পর্যন্ত বীরভূমের জেলাশাসক ছিলেন মৌমিতা গাদারা। এবার তাঁকে বদলি করা হয়েছে জলপাইগুড়িতে।

জলপাইগুড়ির জেলাশাসক অভিষেক কুমারকে দেওয়া হয়েছে উচ্চ শিক্ষাদপ্তরের যুগ্মসচিবের দায়িত্ব। সুমিত গুপ্ত এতদিন পর্যন্ত রাজ্য সরকারের শিল্প উন্নয়ন নিগমের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে ছিলেন। অন্যদিকে উচ্চশিক্ষা দফতরের যুগ্ম সেক্রেটারি পদে নিয়ে আসা হয়েছে অভিষেক তিওয়ারিকে।

বিরোধীরা অন্য কথা বললেও নবান্নের তরফে জানানো হয়েছে এটি নেহাতই রুটিন বদলি। কাউকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সাতদিন পর্যন্ত নদিয়ার জেলাশাসক ছিলেন বিভু গোয়েল, তাঁকে স্থানান্তরিত করা হল পূর্ব মেদিনীপুরে।

সেই জায়গায় নদিয়ার দায়িত্ব বর্তালো পূর্ব মেদিনীপুরের আগের জেলাশাসক পার্থ ঘোষের ওপর। দার্জিলিংয়ের জেলাশাসকের দায়িত্ব পেলেন শশাঙ্ক শেঠি। দার্জিলিংয়ের এস পোন্নালম্বনকে দেওয়া হল ভূমি রাজস্ব দফতরের যুগ্ম সচিব পদ। উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসক করা হল সুমিত গুপ্তকে এবং সেই জেলার জেলাশাসক চৈতালি চক্রবর্তীকে আনা হল স্বরাষ্ট্র দপ্তরের বিশেষ সচিব পদে।

তাৎপর্যপূর্ণভাবে বিধানসভা ভোটের আগে তাড়াহুড়ো করে এই বদলি চোখে লেগেছে পর্যবেক্ষণ মহলের একাংশের। নবান্ন রুটিন বদলির তত্ত্ব খাড়া করলেও বিধানসভা নির্বাচনের আগে সাত জেলা শাসকের বদলি যথেষ্ট আলোড়ন ফেলেছে ভোটের বাজারে।

আরও অন্যান্য খবর