দলের সঙ্গে ক্রমশ দূরত্ব তৈরি হচ্ছিল বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তর৷ বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই দলের মধ্যে বিতর্কে পরেন সব্যসাচী। এরপর তাঁর নানান মন্তব্যে অস্বস্তিতে পরতে হয় দলকেও৷ আর ফলস্বরূপ দিনে দিনে জল্পনা শুরু হয় সব্যসাচীর বিজেপিতে যোগ দেওয়ার। গতকাল সেই জল্পনাকে আরও কিছুটা বাড়ালেন খোদ সব্যসাচী দত্তই।






