এই তিন খেলোয়াড়কে ছেড়ে দিয়ে ভুল করেছে মুম্বাই ইন্ডিয়ান্স

এই মুহুর্তে স্বপ্নের ফর্মে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ইতিমধ্যে প্লে অফে উঠে গিয়েছে তারা। এবারের টুর্নামেন্টে সবথেকে ধারাবাহিক দল হিসেবে উঠে এসেছে তারা। কিন্তু বিগত কয়েক মরশুম তারা বেশ কিছু খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে, যা ভুল হয়েছে মুম্বইয়ের জন্য।

১. জস বাটলার – ২০১৬ ও ২০১৭ সালে মুম্বই ইন্ডিয়ান্স দলে ছিলেন বাটলার। কিন্তু সেই সময়ে খুব ভালো ফর্মে ছিলেন না বাটলার। ২০১৮ সালের নিলামে বাটলারকে তুলে নেয় রাজস্থান রয়্যালস। আর তারপর নিজের জাত চেনান ইংরেজ এই ব্যাটসম্যান। সেই বছর ১৩ ম্যাচে ৫৪৮ রান করেছিলেন বাটলার।

২. যুজবেন্দ্র চাহাল – ২০১১-১৩ অবধি চাহাল ছিলেন মুম্বই ইন্ডিয়ান্স দলে। তিন বছরে মাত্র একটিই ম্যাচ খেলেছিলেন চাহাল। কিন্তু তারপর আরসিবির দলে আসার পর ১২০টি উইকেট নেন চাহাল।

৩. শিখর ধাওয়ান – ২০০৯ সালে আশিস নেহরাকে দিল্লি ডেয়ারডেভিলসে পাঠিয়ে শিখর ধাওয়ানকে নিয়ে আসে মুম্বই। সেই সময়ে খুব ভালো পারফর্ম করতে পারেননি ধাওয়ান। কিন্তু মুম্বই ছাড়ার পর একেবারে তুখোড় ফর্মে চলে এসেছিলেন ধাওয়ান। বর্তমানে আইপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন ধাওয়ান।

RELATED Articles