বলিউডে ফের বিতর্কের ছায়া। প্রখ্যাত বলিউড অভিনেতা বিজয় রাজ মহিলা সহকর্মীকে শ্লীলতাহানীর অভিযোগে গ্রেপ্তার হলেন পুলিশের হাতে। এএনআই-এর টুইট মারফত জানা গিয়েছে যে গোণ্ডিয়া থেকে গতকাল রাতে পুলিশ বিজয় রাজকে গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে অভিযোগ তিনি এক মহিলা ক্রু মেম্বারকে শ্লীলতাহানি করেছেন। তার বিরুদ্ধে একটি কেস ফাইল করা হয়েছে। তাকে রামনগর পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় এবং জানা গিয়েছে তিনি বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন।
বিজয় রাজ শেরনি নামে একটি ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন যেখানে বিদ্যা বালান মূল চরিত্রে ছিলেন।এই শুটিংয়েই এক মহিলা ক্রু মেম্বারকে তিনি শ্লীলতাহানি করেন বলে অভিযোগ।জানা গিয়েছে তার গ্রেফতারির পর এখনো পর্যন্ত শুটিং বন্ধ রয়েছে।
Actor Vijay Raaz (file pic) was arrested from Gondia yesterday allegedly for molesting a woman crew member. A case has been registered: Atul Kulkarni, Additional SP, Gondia #Maharashtra pic.twitter.com/VfHoSXbJ7T
— ANI (@ANI) November 3, 2020
বিজয় রাজ বলিউডের বেশ পরিচিত মুখ। ওয়েলকাম, দিল্লি বেলি, মুম্বাই এক্সপ্রেস, কোম্পানি ইত্যাদি ছবিতে তার অভিনয় তাকে জনপ্রিয়তার শিখরে নিয়ে গিয়েছে। এছাড়াও বিভিন্ন ওয়েব সিরিজে তার ভাল রকম উপস্থিতি রয়েছে। সঞ্জয় লীলা বনশালির আগামী ছবি গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়িতেও তিনি অভিনয় করছেন। সেখানে তার এই গ্রেপ্তারি তার কেরিয়ারে ভালো রকম ক্ষতি করতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।






