এবারের লোকসভা নির্বাচনে রাতের ঘুম কেড়ে নিয়েছে শাসকদল তৃণমূলের৷ রাজ্যে মাথা চাড়া দিয়ে উঠেছে বিজেপি। এমতাবস্থায় গদি রাখতে রাজ্যের নানান দিকেই নয়া ভাবে ভেবেচিন্তে দেখছে শাসকদল৷ মূলত কর্মসংস্থান এবং রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে বিরোধীরা বারবার কাঠগড়ায় দাঁড় করাচ্ছে শাসকদলকে। বেকারত্ব বাড়ায় বাড়চ্ছে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভও। এমতাবস্থায় আজ বিধানসভায় সরকারি শূন্যপদে নিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।






