আগামী ২৪ ঘন্টায় হতে পারে জোরালো ভূমিকম্প। জানালেন এক ভূমিকম্প বিশেষজ্ঞ।

ভূমিকম্পের আগাম ভবিষ্যৎ বাণী করা যায় না বলেই আমরা সবাই জানি৷ কিন্তু নেদারল্যান্ডের এক স্বঘোষিত ভূমিকম্প বিশেষজ্ঞের অনেক ভবিষ্যৎ বাণীই সঠিক প্রমাণিত হয়েছে৷ এবারে তিনি ভবিষ্যৎ বাণী করলেন যে আগামী ১০-১১ জুলাই হতে পারে এক জোড়ালো ভূমিকম্প।

 

কিছুদিন আগেই ক্যালিফোর্নিয়াতে হয়ে যাওয়া ভূমিকম্পেরও নিজের ওয়েবসাইটে আগাম আভাস দিয়েছেন এই ডাচ বিশেষজ্ঞ ফ্রাঙ্ক হুগারবিটস। তাই তাঁর ভবিষ্যৎ বাণী নেহাতই ফেলনা নয়৷

তবে ১০-১১ ই জুলাই তিনি ভূমিকম্পের ভবিষ্যৎ বাণী করলেও সেই কম্পণ কোথায় এবং কখন হবে তা তিনি জানাননি৷ তিনি জানান যে ১০-১১ তারিখের মধ্যে যে কম্পণটি হবে তা রিখটার স্কেলে প্রায় ৮ তীব্রতার কম্পণ হবে। অর্থাৎ বড়সড় ভূমিকম্প৷ তাই সাবধান হওয়া প্রয়োজন সাধারণ মানুষের, কারণ ফ্রাঙ্কের ভবিষ্যৎ বাণী নেহাতই ফেলনা নয়৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর