বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আইপিএল মরসুম এইবারের মতো শেষ হয়েছে। এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদ ৬ উইকেটে হারিয়ে দেয় আরসিবিকে। প্রথমে ব্যাট করতে নেমে আরসিবি সাত উইকেট হারিয়ে ১৩১ রান করে। প্লে-অফ ম্যাচে যেই রান লড়াই করার জন্য যথেষ্ট ছিল না। এক সময়ে আরসিবি খেলার নিয়ন্ত্রণ নিয়েছিল তবে কেন উইলিয়ামসন এবং জেসন হোল্ডারের অভিজ্ঞ জুটির সৌজন্যে তারা কখনই জয়ের কাছাকাছি আসতে পারেনি।
রান তাড়া করতে সানরাইজার্স ভালো শুরু হয়নি। তারা ঋদ্ধিমান সাহার পরিবর্তে খেলতে নামা শ্রীবৎস গোস্বামী প্রথম ওভারেই উইকেট হারিয়ে বসে। এরপর মনীষ পান্ডে ব্যাত করতে এসে কিছুটা ধীরে শুরু করেন। বিরোধী দলের খেলোয়াড়দের স্লেজ করার অভ্যাস আরসিবি অধিনায়ক বিরাট কোহলির। মনীষ পান্ডেকেও ধীর গতিতে খেলার জন্য তিনি উত্যক্ত করেছিলেন। টেলিভিশনে বিরাটের মন্তব্য শোনা যাচ্ছিল এবং পান্ডেও সম্ভবত তা শুনেছিলেন।
https://twitter.com/pant_fc/status/1324974956992557058?s=20
দুই বল পরে ব্যাট দিয়ে জবাব দিয়ে দেয় মনীষ। একটি ছয় মারেন তিনি। এই বছর আইপিএল টুর্নামেন্টে এটি দ্বিতীয়বার ছিল যে কোহলির স্লেজ কৌশল ব্যর্থ হয়েছে। গত সপ্তাহে কোহলি মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান সূর্যকুমার যাদবকে স্লেজ করার চেষ্টা করছিলেন। সেই সময়ও ম্যাচ জেতানো ইনিংস খেলেন সূর্্য।





