মুকুর ‘মেড ইন চায়না চাণক্য’। কাঁচরাপাড়া দখলের পর কটাক্ষ অভিষেকের।

চলতি বছরের লোকসভা ভোটের পরই একে একে হালিশহর, কাঁচরাপাড়া পুরসভার কাউন্সিলররা তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে৷ তাদের প্রায় সবাইকেই দিল্লিতে নিয়ে গিয়ে গেরুয়া শিবিরে যোগ করিয়েছিলেন মুকুল রায়৷ কিন্তু একে একে এবার ঘরে ফেরা শুরু হয়েছে তাদের।

 

হালিশহরের পর এবারে কাঁচরাপাড়া পুরসভার কাউন্সিলররা একে একে বিজেপি থেকে ফের যোগ দিলেন তৃণমূলে৷ এর পূর্বে ফিরহাদ হাকিমের উপস্থিতে কাঁচরাপাড়ার পাঁচ জন কাউন্সিলর বিজেপি থেকে ফিরে এসেছিলেন তৃণমূলে। এবারে আজ শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরও ৯ জন কাউন্সিলরের ‘ঘর ওয়াপসি’ হলো। এরফলে এবারে ২৪ টি আসনের কাঁচরাপাড়া পুরসভার ১৯ জন কাউন্সিলর ই হয়ে গেলেন তৃণমূলের। ফলস্বরূপ ফের সংখ্যা গরিষ্ঠতা নিয়ে এদিন কাঁচরাপাড়া পুরসভা ফের দখল করে নিলো শাসকদল৷

এদিন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবিরের মুকুল রায়কে কটাক্ষ করে বলেন যে, মুকুল রায়কে সমস্ত মিডায়ারা বাংলার চাণক্য বলে থাকেন। উনি চাণক্য বটে, তবে ‘মেড ইন চায়না’। তিনি আরও বলেন যে, মুকুল রায় নিজের দূর্গ নিজে সামলাতেই পারেননি। তাহলে মুকুল রায় আর কিসের চাণক্য!!

আরও অন্যান্য খবর