১০৭ জন বিধায়ক যোগ দিতে চলেছেন বিজেপিতে৷ দাবী মুকুল রায়ের।

লোকসভা নির্বাচনের পরই তৃণমূল থেকে একে একে বিজেপিতে যোগ দেওয়া শুরু করেছিলেন তৃণমূল বিধায়ক এবং কাউন্সিলররা। কিন্তু সম্প্রতি দেখা গিয়েছে উল্টো চিত্র। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া বেশ কিছু কাউন্সিলররা ফিরে আসছেন তৃণমূলেই। ইতিমধ্যেই তাই হালিশহর এবং কাঁচরাপাড়া পুরসভা বিজেপির দখলে গিয়েও ফের ফিরে এসেছে তৃণমূলের দখলে। কিন্তু আবারও বিস্ফোরক তথ্য দিলেন মুকুল রায়।

 

শাসকদলকে চাপে রাখতে এদিন এক সাংবাদিক সম্মেলনে মুকুল রায় জানান যে, প্রায় ১০৭ জন বিধায়ক আগামী দিনে যোগ দিতে চলেছেন বিজেপিতে৷ এই নিয়ে একটি কাগজও প্রদর্শন করেন মুকুল রায়। তবে তা তিনি দেননি সাংবাদিকদের হাতে। তাঁর কথায়, বিধায়কেরা যোগ দিলেই সবাই জানতে পারবেন।

এর পূর্বে নরেন্দ্র মোদী বলেছিলেন যে প্রায় ৪০ জন বিধায়ক যোগাযোগ করেছেন তাঁর সঙ্গে, বিজেপিতে যোগ দিতে। মুকুল, দিলীপ ও জানিয়েছিলেন যে শাসকদলের বিধায়কদের ফোনের জন্য রীতিমতো বিরক্ত তাঁরা৷ এরপরই আজ ১০৭ জন বিধায়ক বিজেপিতে আগামী দিনে যোগ দিতে চলেছেন বলে জানালেন মুকুল রায়৷ তবে মুকুল রায় জানান যে, এরা প্রত্যেকেই যে শাসকদলের বিধায়ক তা নয়৷ সিপিএম এবং কংগ্রেস বিধায়করাও রয়েছেন৷ তবে সংখ্যায় বেশি শাসক দলের বিধায়কেরাই৷

আরও অন্যান্য খবর