বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে তিনি শেয়ার করেছেন নিজের মা হওয়ার খবর। এবার একের পর এক নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করছেন ‘নাগিন’ খ্যাত অভিনেত্রী আনিতা হসনন্দানি। এক একদিন এক এক ধরণের পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্টে ব্যস্ত তিনি।কিছুদিন আগে অন্তঃসত্ত্বা হওয়ার পর বেবিমুনের ছবিও পোস্ট করেছিলেন অভিনেত্রী।
সাত বছর আগে রোহিত রেড্ডির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অনিতা। বিয়ের পর গত সাত বছরে এই প্রথমবার মা হতে চলেছেন তিনি। তাই তার মা হওয়ার অনুভূতি নিজের ভক্তদের সঙ্গেও ভাগ করে নিয়েছেন তিনি। তিনি অন্তঃসত্ত্বা, খবরটি শেয়ার করার পরই প্রচুর শুভেচ্ছা বার্তা আসতে থাকে তার ও তার আসন্ন সন্তানের জন্য।
একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়, সংসারে নতুন অতিথি এলে তার কাজের ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না তো? এই প্রসঙ্গে অনিতা বলেন ”আমি কাজ করতে ভালোবাসি। অভিনয় ভালোবাসি। ছোট পর্দা হোক বা বড় পর্দা আমি অভিনয় করতে পারছি”। কিন্তু আপাতত কাজের থেকে ছুটি হবু মায়ের। যে ছোট্ট মানুষটি আসছে তার কোলজুড়ে, এখন তিনি তাঁকে নিয়েই ভাবতে চান। তার নিজের দর্শকদের থেকে ছোট্ট বিরতি চেয়ে নিচ্ছেন অভিনেত্রী। কিন্তু অভিনয় থেকে যে পুরোপুরি বিদায় তিনি নিচ্ছেন না, তা তার কথাতেই স্পষ্ট।
কিছুদিন আগেই পালন হয়েছে বিবাহিতা মহিলাদের বিশেষ অনুষ্ঠান করবা চৌথ। অন্যান্য স্ত্রীদের মতো অনিতাও প্রত্যেক বছর স্বামীর মঙ্গল কামনায় করবা চৌথের ব্রত পালন করেন। কিন্তু এই বছরটা অন্যান্য বছরের তুলনায় আলাদা। এই বছরটা একটু স্পেশ্যাল। তাই এই দিনটা একটু অন্যরকমভাবেই পালন করলেন অনিতা।
সোশ্যাল মিডিয়াতে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন যে, এই বছর করবা চউথেতিনি উপবাস রাখবেন না, কেবল খাবার খাবেন। ছবিতে তাকে বেলুন-হাতা নীল পোশাক পরিহিত অবস্থায় দেখা গিয়েছে। অন্যদিকে, তার স্বামী রোহিত তাকে পিছন থেকে আলিঙ্গন করে আছেন এবং তার বেবি বাম্প ধরে আছেন। এই ছবিটি তাদের বেবিমুন বার্ষিকীর।
অনিতা হাসনন্দানি টেলিভিশন জগতের একটি অতি পরিচিত মুখ। টেলিভিশনের পাশাপাশি বেশ কয়েকটি হিন্দি ছবিতেও তাকে দেখা গিয়েছে। অনীতা ও রোহিত এক বছর আগে স্টার প্লাসের নাচ বালিয়ে সিজন ৯-এ অংশগ্রহণ করেছিলেন। তাদের ভালোবাসা ঠিক কতটা গভীর তা এই শো-তে দেখা যায়।





