“দিলীপ ঘোষ মূর্খ, রাখাল-বাগাল”, ফের বিস্ফোরক অনুব্রত মণ্ডল

ফের স্বমহিমায় অনুব্রত মণ্ডল। মার্কিন প্রদেশের ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনে হারের সঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর সম্ভাব্য হারকে তুলনা করেছিলেন কেষ্ট দা। এবার আরো একধাপ এগিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কে রীতিমত অপমানজনক ভাষায় গালিগালাজ করলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আসলে কিছুদিন আগেই দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন যে, “এবারের নির্বাচনে দাদার পুলিশ আসবে, দিদির পুলিশ বসে খৈনি খাবে।”

এই মন্তব্যেই ক্ষিপ্ত হয়ে এবার অনুব্রত মুখ খুললেন। বললেন, “নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। লোকসভা এবং বিধানসভা ভোটের দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর ওপর পড়ে। এখানে দিদির পুলিশ বা দাদার পুলিশ বলে কিছু নেই।” এরপরেই দিলীপ ঘোষের উদ্দেশ্যে কড়া বাক্যবাণ ছোড়েন অনুব্রত, “ও এটা জানেনা। ও মূর্খ, রাখাল বাগাল।”

সেই সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি যে বীরভূমের ফল নিয়ে আশাবাদী তার বক্তব্য থেকেই বোঝা গিয়েছে।তিনি বলেছেন, বীরভূমের ১১টি এবং পূর্ব বর্ধমানের ৩টি আসনের সব কটিতে জয়লাভ করবে তৃণমূল। যদিও বিরোধী শিবিরের বক্তব্য অনুব্রত মণ্ডল দিবা স্বপ্ন দেখছেন।

RELATED Articles