অধিনায়ক রোহিতের পঞ্চম আইপিএল ট্রফি জয়! ব্যর্থ হিসবে ট্রোলড হলেন বিরাট

আইপিএল ২০২০ এর ফাইনালে পাঁচ উইকেটে জয়ী গতবারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লিকে হারিয়ে আর একবার বাজিমাত করল রোহিত শর্মার নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স। অধিনায়ক হিসেবে পাঁচটি আইপিএল ট্রদির মালিক হলেন রোহিত শর্মা। নিঃসন্দেহে আইপিএলের সেরা অধিনায়ক তিনিই। স্বল্প ওভারের ক্রিকেটে তাঁর অধিনায়কত্ব প্রশংসনীয়। অন্যদিকে বিরাট কোহলি টানা আট বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক হয়েও ট্রফি জেতাতে ব্যর্থ।

https://twitter.com/RaneAryash11/status/1326232279878787073?s=20

যার জেরেই এদিন ফের সোশ্যাল মিডিয়ায় ট্রোল হলেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। স্বল্প ওভারের ক্রিকেটে একাধিকবার ব্যর্থ হয়েছেন ভারত তথা আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। এই বছরের আইপিএলেও ব্যর্থ হল বিরাট কোহলির নেতৃত্বে আরসিবি। এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আরসিবি। দীর্ঘ আট বছর ধরে দলের ভালো না হওয়ায় অধিনায়ক বিরাট কোহলিকে কটূক্তি করেছিলেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর।

https://twitter.com/DarshanShrikha2/status/1326216146933047296?s=20

তিনি বলেছিলেন, বিরাট কোহলির উচিত অধিনায়কত্ব ছেড়ে ব্যাটিংয়ে মনোনিবেশ করা। ইএসপিএন ক্রিকইনফোর শোয়ে গম্ভীর বলেছিলেন, “আট বছর দীর্ঘ সময়। আমরা রোহিতকে নিয়ে আলোচনা করি, আমরা বিরাট কোহলি সম্পর্কে কথা বলি। ধোনি তিনটি খেতাব জিতেছে, চারটি শিরোপা জিতেছে রোহিত শর্মা, এবং এ কারণেই তারা এত দিন অধিনায়কত্ব করেছে কারণ তারা ফলাফল দিয়েছে। আমি নিশ্চিত রোহিত শর্মা যদি আট বছরের জন্য কোনও ফলাফল না দিতেন তবে তাকেও অপসারণ করা হত অধিনায়কত্ব থেকে। আরসিবির আসলে প্লে অফে খেলার যোগ্যতাই ছিল না।” বিরাট কোহলি ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্লে-অফ ব্যর্থতা অব্যাহত রয়েছে। যে কোনও নক আউট ম্যাচ আসলেই যেন কিং কোহলির ব্যাট আর চলে না। সব মিলিয়েই নেটিজেনরা চাইছে বিরাট কোহলি যথেষ্ট ভালো অধিনায়ক নন, এইভাবে কোনও বড় টুর্নামেন্টে সাফল্য আসবে না। তাই রোহিতকেই করা হোক স্বল্প ফর্ম্যাটের অধিনায়ক।

https://twitter.com/Suyash608/status/1326336706702790656?s=20

https://twitter.com/Gachib0wliDvakr/status/1326312912391041025?s=20

RELATED Articles