জুতো পরিষ্কার করছেন বিরাট, অগোচরে সেই ছবি তুলে রাখলেন অনুষ্কা

দুদিন আগেই শেষ হয়েছে আইপিএল। ম্যাচের শেষে জয়ের ট্রফি হাতে নিয়ে উচ্ছ্বাস দেখাল মুম্বই ইন্ডিয়ানস। যদিও আইপিএল থেকে আগেই ছিটকে গিয়েছিলও বিরাটবাহিনী। শুরুর দিকে ভালো ফল করলেও শেষে গিয়েই ঘটল বিপত্তি।

তবে আইপিএলের সময় প্রতিটা ম্যাচে বিরাটের সঙ্গে সঙ্গেই ছিলেন অনুষ্কা। বিরাটের জন্য স্টেডিয়ামে দাঁড়িয়ে চিয়ার করা থেকে তাকে উৎসাহ জোগানো, সবই করেছেন অভিনেত্রী, তাও আবার অন্তঃসত্ত্বা অবস্থাতেই। এমনি এমনি কী আর তাদের ‘পাওয়ার কাপল’ আখ্যা দেওয়া হয়েছে। দুবাইতে থাকাকালীনই পালন করা হয় বিরাটের জন্মদিন। সেই ভিডিও ও ছবিও সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল। সম্প্রতি আরও এই জুটির আরও একটি ছবি ভাইরাল হয়েছে।

 

View this post on Instagram

 

❤️

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

বেশ মজার এই ছবিতে দেখা যাচ্ছে যে বিরাট একমনে নিজের জুতো পরিষ্কার করছেন। ব্রাশ দিয়ে ঘষে ঘষে জুতোয় লেগে থাকা কাদা তুলছেন। তার এই ছবিই আড়াল থেকে ফ্রেমবন্দী করে রাখলেন তার গৃহিণী। শুধু ছবি তোলাই নয়, সেই ছবি ঘটা করে সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেছেন অনুষ্কা। ব্যস, কেল্লাফতে। শেয়ার করার সঙ্গে সঙ্গে দুরন্ত গতিতে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে এই ছবি। বেশ সুন্দর ও মজাদার কমেন্টও আসতে থাকে বিরাট ও অনুষ্কার অনুরাগীদের থেকে। সেই ছবিতেই বর্তমানে মজে আছেন নেট জনতা।

গত আগস্ট মাসেই বিরাট ও অনুষ্কা প্রকাশ্যে আনেন তাদের পরিবারে নতুন সদস্যের আগমনের খবর। এর আগে সারা লকডাউন জুড়ে বিভিন্ন মজাদার ভিডিও পোস্ট করতেন বিরাটপত্নী। একসঙ্গে দুজনের সময় কাটানো হোক, মজার গেম খেলা হোক, বা দুজনের মর্নিং ওয়াক যাওয়ার সেলফিই হোক, সবই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে এসেছেন বিরাট ও অনুষ্কা।

আগামী বছরের জানুয়ারি মাসেই আসতে চলেছে তাদের সন্তান। সন্তান হওয়ার সেই আবেগঘন মুহূর্তে অনুষ্কার সঙ্গেই থাকতে চান বিরাট। এই জন্য পিতৃত্বকালীন ছুটি চেয়েছিলেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে তার সেই ছুটি মঞ্জুরও করা হয়েছে। অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম টেস্ট ম্যাচ খেলেই অনুষ্কার কাছে চলে আসবেন বিরাট, এমনটাই জানা গিয়েছে।

RELATED Articles