সৌরভ গঙ্গোপাধ্যায় বাঙালি তথা সারা বিশ্বের কাছে বিখ্যাত নাম। বাঙালীর আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন তিনি। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা প্রাক্তন অধিনায়ক হওয়ার পাশাপাশি বর্তমানে বিসিসিআই-এর প্রেসিডেন্ট তিনি। তবে তাঁর সঙ্গে তাঁর স্ত্রী-কন্যাও কিছু কম যান না। মহারাজের মতো তারাও সমাজে যথেষ্ট প্রতিষ্ঠিত। সৌরভের ঘরণী ডোনা গাঙ্গুলি জনপ্রিয় ওড়িশি নৃত্যশিল্পী।
https://www.youtube.com/watch?v=GJ5iR9tmDxk
সৌরভ ও ডোনা কন্যাও সমানভাবে সমাজে পরিচিত। তিনিও বেশ জনপ্রিয় ওড়িশি নৃত্যশিল্পী। এই বয়সেই ওড়িশি নাচে বেশ তুখোড় হয়ে উঠেছেন সানা। এমনিতেই ওড়িশি নাচ বেশ শক্ত কিন্তু তবুও কম বয়সেই এই নাচ রপ্ত করেছেন সানা।
https://www.youtube.com/watch?v=wkxfcdrhDSw
সম্প্রতি সানার একটি নাচের ভিডিও নেট দুনিয়ায় বেশ ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে ভিডিওটি বেশ পুরনো। তখন সানা অনেক ছোটো। কিন্তু তাও সেই নাচেই বাজিমাত করেছেন ছোট্ট মেয়েটি। সানার এই নাচে মুগ্ধ হয়েছেন নেট জনতা। সুন্দর সুন্দর মিষ্টি কমেন্ট এসেছে এই নাচের ভিডিওতে।
https://www.youtube.com/watch?v=ERZzJXHjag8
ছোটো থেকে মায়ের কাছে তালিম নিলেও সানার গুরু ছিলেন প্রতিযথশা ওড়িশি নৃত্যশিল্পী। গুরু কেলুচরণ মহাপাত্রের কাছ থেকে নৃত্যের তালিম নিয়েছেন সানা। তাঁর প্রতিষ্ঠিত ডান্স ট্রুপ দীক্ষা মাঞ্জারি।
সানার নাচের এই ভিডিয়োটি প্রথমে পোস্ট করা হয়েছে ‘প্রিন্স অফ ক্যালকাটা’ নামের একটি ফেসবুক পেজ থেকে। সেখান থেকেই ভাইরাল হয়েছে ভিডিওটি। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে ছোট্ট নৃত্যশিল্পী নীল রঙের নৃত্যের পোশাকে নাচ করছেন। কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে একটি হিন্দি গান। এই নাচ দেখে বোঝাই যাচ্ছে এটি বসন্তকালের নাচ। সম্ভবত কোনো বসন্তোৎসবের অনুষ্ঠান করছিলেন নৃত্যশিল্পী সানা। আর সেখান থেকেই এই ভিডিও সংগ্রহ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ৩০ হাজারের বেশি মানুষ এই ভিডিওতে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।





