Breaking: ফের আত্মহত্যা বলিউডে, পোষ্যের গলার বেল্ট দিয়ে আত্মঘাতী অভিনেতা আসিফ বসরা

গের এক ছন্দপতন বলিউডে, ফের আত্মহত্যা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এবার আত্মঘাতী হলেন অভিনেতা আসিফ বসরস। হিমাচল প্রদেশের ধর্মশালার ম্যাকলিওডগঞ্জ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই নিয়ে পুলিশী তদন্ত শুরু হয়েছে।

ধর্মশালায় একটি বহুতলে এক বিদেশিনীর সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন এই অভিনেতা। আজ, বৃহস্পতিবার দুপুর নিজের পোষ্যকে নিয়ে ঘুরতে বেরোতেও যান অভিনেতা। ফিরে এসে সেই পোষ্যের গলার বেল্ট দিয়েই আত্মঘাতী হন তিনি।

কাঙরার পুলিস আধিকারিক বিমুক্ত রঞ্জনের থেকে জানা গিয়েছে, ফরেন্সিক টিম আত্মহত্যার স্থানে পৌঁছেছে। শুরু করা হয়েছে ঘটনার তদন্ত। পুলিশের প্রাথমিক অনুমান, হয়ত মানসিক অবসাদ থেকেই এমন ঘটনা ঘটিয়েছেন অভিনেতা।

যব উই মেট, ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই-সহ একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন তিনি। সুশান্ত সিং রাজপুতের প্রথম ছবি ‘কাই পো চে’-তেও দেখা গিয়েছিল তাঁকে। সম্প্রতি পাতাললোক-এর মতো ওয়েব সিরিজেও দেখা যায় তাঁকে।

RELATED Articles