বাংলা জেতার জোর টক্কর চলছে শাসক ও প্রধান বিরোধী শিবিরের মধ্যে। হাতে যে আর মাত্র ৬ মাস বাকি! তাই হিংসাত্মক হোক বা ধ্বংসাত্মক সব রকমের রাজনীতিই এবার দেখা যাবে বাংলার ভোটের মাঠে। দলবদলের এই রাজনীতিতে ফের একবার তৃণমূলের বিদ্রোহীদের সরাসরি বিজেপিতে যোগদান করার আহ্বান জানালেন বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
আজ শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে, বাংলার প্রকৃত উন্নয়নের স্বার্থে তৃণমূল বিদ্রোহী ও ত্যাগীদের বিজেপিতে যোগদানের আহ্বান জানান দিলীপ। তাঁর দাবি, ‘অনেক বিধায়করাই ধীরে ধীরে ইচ্ছাপ্রকাশ করছেন। কেউ বলছেন আমি আর দাঁড়াবো না। রাজনীতি করব না। এখন ইস্তফা দিচ্ছেন। আমি আগেই বলেছিলাম, তৃণমূল দলটা এমন আবর্জনায় ভরে গিয়েছে যে কোনও ভদ্রলোক এখানে থাকতে পারবেন না।’
একই সঙ্গে তৃণমূলের অন্দরের বর্তমান টালমাটাল পরিস্থিতি সম্পর্কেও নিজের বক্তব্য পেশ করেন।
এদিন বঙ্গ বিজেপি সভাপতি নিজের বক্তব্যে বলেন, ‘টিএমসি’র খিচুড়ি কী হচ্ছে আমরা জানি না। কালকে রানিগঞ্জ এলাকায় গুলি চলেছে। মানুষ মারা গেছে। এই যে টিএমসির মুষলপর্ব শুরু হয়েছে তাতে আরও অনেক ঘটনা ঘটবে। আমরা দেখছি। আমরা আমাদের কর্মী ও সংগঠন নিয়ে এর পরিবর্তনের চেষ্টা করব। যারা এতদিন করেছেন তাদের কেল্লা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। তারা নিজের লোকেদের সামলাতে পারছেন না। বাড়ির মধ্যে ঝগড়া হচ্ছে। আমরা ওই নিয়ে চিন্তিত নই।’
এর পরই তৃণমূলের বিদ্রোহী নেতাদের তাঁদের দলে খোলা আহ্বান জানান দিলীপ ঘোষ। বলেন, ‘যারা রাজনীতি করতে চান, সত্যি সত্যি পশ্চিমবঙ্গের উন্নতি করতে চান, তাদের আমরা আগেও আহ্বান করেছি। আসুন বাংলার সত্যি সত্যি পরিবর্তন করি।’






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার