শনি-রবিবার রাতে মুড়ি-মুড়কির ন্যায় বোমাবাজি চলেছে কাঁকিনাড়া থেকে ভাটপাড়া পর্যন্ত। সোমবার সকালের নতুন ভাবে উত্তেজনা ছড়ায় এলাকাতে। এদিন সকাল থেকে ফের মুড়ি-মুড়কির ন্যায় বোমাবাজি শুরু হয়। আতঙ্কে সাধারণ মানুষেরা আশ্রয় নেন যে যার ঘরেই। এলাকায় পরিবেশ এখনও থমথমে।






