উত্তরে কমবে বৃষ্টি, দক্ষিণে বাড়বে তাপমাত্রা।

গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে সূর্যের তেমন দেখা মেলেনি উত্তরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। প্রায় এক নাগারেই হয়ে যাচ্ছে বৃষ্টি ফলস্বরূপ বিভিন্ন জায়গাতেই সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। কিন্তু আগামী পাঁচ দিনে এই বৃষ্টির পরিমাণ কম থাকবে বলে জানালো আবহাওয়া দপ্তর।

 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর ১৫ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত খানিকটা কমবে উত্তরবঙ্গের বৃষ্টিপাত। যদিও ২০ জুলাইয়ের পর ফের নাগারে বৃষ্টি শুরু হতে পারে উত্তরের এই পাঁচ জেলায়।

উত্তরের এই পাঁচ জেলা বাদ দিলে বাকী পশ্চিমবঙ্গের সর্বত্রই দেখা দিয়েছে বৃষ্টির ঘাটতি। দক্ষিণবঙ্গে ৫০ শতাংশ ঘাটতি রয়েছে বৃষ্টিপাতের। পুরো পশ্চিমবঙ্গ জুড়ে গড়ে বৃষ্টিপাত ঘাটতির পরিমাণ ৩৩ শতাংশ৷ উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঘাটতির পরিমাণ যদিও ২ শতাংশ। উত্তরের পাঁচ জেলায় বৃষ্টি থাকলেও আগামী সাত দিনে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই দক্ষিণে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিছু স্থানে হলেও হবেনা নাগারে বৃষ্টি। এমতাবস্থায় দক্ষিণে পারদ ৪০ এর ওপরে উঠে পরার আশঙ্কা রয়েছে।

আরও অন্যান্য খবর