গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে সূর্যের তেমন দেখা মেলেনি উত্তরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। প্রায় এক নাগারেই হয়ে যাচ্ছে বৃষ্টি ফলস্বরূপ বিভিন্ন জায়গাতেই সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। কিন্তু আগামী পাঁচ দিনে এই বৃষ্টির পরিমাণ কম থাকবে বলে জানালো আবহাওয়া দপ্তর।






