তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়ার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই গ্রেফতার হলেন একদা তৃণমূলের সংখ্যা লঘু সেলের রাজ্য সহ সভাপতি বাবর আলি শেখ। কলনার মন্তেশ্বর থানার পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পেশ করলে, আদালতের বিচারক তাকে চারদিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।






