বিয়ের পিঁড়িতে বসছেন টলিউডের এই জনপ্রিয় জুটি, সামনের মাসেই বাজবে‌ বিয়ের সানাই

মথুরবাবু ফের বিয়ে করতে চলেছেন! রানী রাসমণির জামাই ফের বিয়ের পিঁড়িতে বসছেন এই ডিসেম্বরে। যে খবর সামনে আসতেই হইচই‌ পড়ে গিয়েছে।

কী আপনিও চমকে গেলেন তো? মথুরবাবুই বিয়ে করছেন বটে তবে পর্দায় নয়, বাস্তবে গৌরব চট্টোপাধ্যায় বিয়ে করছেন ডিসেম্বরে। পাত্রী দীর্ঘ দিনের প্রেমিকা অভিনেত্রী দেবলীনা কুমার। ছটফটে স্বভাবের দেবলীনার ডান্স পার্টনার হতে গিয়েই প্রেম হয়ে যায় শান্ত স্বভাবের গৌরবের সঙ্গে।

অনির্বাণ ভট্টাচার্যের বিয়ের সানাই বাজবে সামনের সপ্তাহে। আর সেই খবরের রেশ মিটতে না মিটতেই জানা গেল আগামী ৯ই ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন গৌরব-দেবলীনা। খুব ধুমধাম করে এখনই বিয়ে হবে না। এরপর ১৫ই ডিসেম্বর আত্মীয়-পরিজনের উপস্থিতিতে হবে রেজিস্ট্রি।তবে আগামী বছর মার্চ মাসে জমিয়ে রিসেপশন পার্টি দেবেন টলিউডের এই অন্যতম জনপ্রিয় জুটি। রিসেপশন পার্টিতে সবাইকে আমন্ত্রণ জানাবেন‌ গৌরব-দেবলীনা যেখানে বিদেশ থেকেও অথিতি অভ্যাগতরা আসতে চলেছেন। ‌

জানা গিয়েছে, ভবানীপুরে উত্তম কুমারের বাড়িতেই এদের নতুন সংসার শুরু হবে। হাতে মাত্র অল্প কয়েক দিন বাকি। কাজের ব্যস্ততার মাঝেই জোরকদমে চলছে বিয়ের কেনাকাটা। তাদের জীবনের নতুন ইনিংস শুরু করার খবর প্রকাশ্যে আসতেই তাদের উদ্দেশ্যে উপচে পড়ছে শুভেচ্ছা বার্তা।

দেখে নিন তাদের কিছু ছবি যা আপনার মন ভালো করে দেবে…

বিয়ের পিঁড়িতে বসছেন টলিউডের এই জনপ্রিয় জুটি, সামনের মাসেই বাজবে‌ বিয়ের সানাই

বিয়ের পিঁড়িতে বসছেন টলিউডের এই জনপ্রিয় জুটি, সামনের মাসেই বাজবে‌ বিয়ের সানাই

RELATED Articles