কিছুদিন আগেই যখন জানা গিয়েছিল অভিনেতা সঞ্জয় দত্ত ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত, চমকে উঠেছিলেন গোটা দেশবাসী। গোটা দেশ তখন সঞ্জুবাবার আরোগ্য প্রার্থনায় মাথা নত করে ছিল ভগবানের সামনে।
এরপর যখন বিদেশে চিকিৎসার জন্য উড়ে যাচ্ছিলেন নার্গিস পুত্র সেই সময় নিজের ভক্তদের কাছে তিনি অনুরোধ জানিয়েছিলেন যাতে সুস্থ জীবনের জন্য প্রার্থনা করেন তারা। সেই ভিডিও দেখে চোখ ভিজে গিয়েছিল সকলের কিন্তু এবার সঞ্জু বাবার আরেকটা ভিডিও দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ তার ভক্তদের।
এর আগে সঞ্জয় দত্তের রুগ্ন ও অসুস্থ চেহারার ছবি প্রকাশ্যে এসেছিল কিন্তু এবার সেই সঞ্জয় দত্তকেই দেখা গেল রাউডি লুকে।মুক্তি পেল সঞ্জয় দত্তের নতুন ছবি ‘তোরবাজ’-এর ট্রেলার ৷ সেই ট্রেলারই বুঝিয়ে দিল তিনি জিততে এসেছেন। ১১ই ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে গিরিশ মালিক পরিচালিত এই ছবিটি।
দেখে নিন সেই ট্রেলার যা এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে…





