গতকাল সন্ধ্যেবেলায় হঠাৎই বিধ্বংসী আগুন লেগে যায় সল্টলেকের ১৩ নম্বর ট্যাঙ্ক এলাকার বিএসএনএল অফিসটিতে৷ আগুন লাগার পরই তা দ্রুত ছড়িয়ে পরে অফিসের ভবনটিতে৷ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারদিক৷
এমতাবস্থায় খবর পেয়ে সেই স্থানে আগুন নেভানোর কাজে আসে ১৫ টি দমকল ইঞ্জিন। অফিসটির কর্মীরা বিল্ডিংটির নকশা না দেখাতে পারায় এবং চারদিক কালো ধেঁয়ায় ঢেকে যাওয়ায় দমকল কর্মীদের আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় বলে খবর।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দমকল মন্ত্রী সুজিত বসু৷ তিনি জানান যে, বিল্ডিং এর প্ল্যানিং না দেখাতে পারার দরুণই আগুন নেভাতে সমস্যা হয়েছে। যদিও দমকল কর্মীরা তাদের সাধ্য মতো চেষ্টা করছিলেন৷ তবে কি কারণে বিএসএনএল অফিসে এহেন আগুন লাগলো তা এখনও জানা যায়নি। শর্ট সার্কিট থেকেই এই আগুন বলে আপাতত অনুমান করা হচ্ছে৷