দীর্ঘ দিনের বিচার প্রক্রিয়া চলার পর অবশেষে আজ জয়ন্তী দেব হত্যাকান্ডে স্ত্রীকে খুনের অভিযোগে স্বামী এবং তাঁর প্রেমিকা সহ মোট তিন জনকে ফাঁসির সাজা শোনালো শিয়ালদা আদালত। আজ সোমবার শিয়ালদা আদালতের বিচারপতি জানান যে, যে নৃশংসভাবে খুন করা হয়েছে তাতে মৃত্যুদন্ড ছাড়া আর কোনো সাজা দেওয়া যায় না।






