বাড়তে পারে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত। তবে বৃষ্টি ঘাটতি পূরণের সম্ভাবনা নেই।

দেশের হাতে গোনা কিছু জায়গা বাদ দিলে বাকী সব স্থানেই বৃষ্টিপাতের পরিমাণে ঘাটতি রয়েছে৷ দেশের পূর্ব উপকূল জুড়ে এই ঘাটতির পরিমাণ সবচেয়ে বেশি, প্রায় ৫৩%। এই ঘাটতি পূরণের কোনো আশা নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গেও একই চিত্র। তবে চলতি সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।

 

পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের হাতে গোনা ৪-৫ টি জেলা বাদে বাকী রাজ্যের সমস্ত জেলাতেই রয়েছে বৃষ্টির ঘাটতি৷ তবে এই সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ, বাঁকুড়া, নদীয়া, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান এবং বীরভূমে।

দক্ষিণবঙ্গে বৃষ্টি ঘাটতি হলেও উত্তরবঙ্গে ফের শুরু হয়েছে টানা এবং জোরদার বৃষ্টিপাত। একদিনের ভারী বর্ষণেই বিভিন্ন স্থানে দেখা গিয়েছে বন্যা পরিস্থিতি। শহরগুলোতেও স্থানে স্থানে বৃষ্টির জল জমে পরিস্থিতি খারাপের দিকে।

আরও অন্যান্য খবর