তলানিতে পৌঁছেছে শিক্ষা, আচার, আচরণ। রাজনীতির দৌলোতে কলেজের কিছু ছাত্ররাই আজ নিজেদের সর্বেসর্বা বলে ভাবতে শুরু করেছেন। স্বেচ্ছাচারী হয়ে উঠছে তারা ধীরে ধীরে। মাথায় রয়েছে রাজনৈতিক দলের হাত, তাতেই যা খুশি তাই করা যায়, কে কি করবে? দেখে নেওয়া হবে!! ঠিক এই মনোভাব নিয়েই রাজ্যের বিভিন্ন কলেজগুলোর ছাত্রনেতাদের দাদাগিরি পরিণত হচ্ছে গুন্ডা গিরিতে। আজ তারই এক নিদর্শন মিলল হুগলির কোন্নগরের একটি কলেজে।
বর্তমানে রাজ্যের কলেজগুলোতে রমরমা রাজনীতি, শিক্ষা তলানিতে। ছাত্রনেতাদের মনোভাব জীবনে শিক্ষা নয় অন্ধ রাজনীতিই এনে দেবে সফলতা। আর তাই রাজনীতি করতে গিয়ে তার রীতিমতো নেমে আসছেন গুন্ডাগিরিতে। আজ কোন্নগর নবগ্রাম হীরলাল পাল কলেজে দেখা গেলো তারই নিদর্শন, কলেজের অধ্যাপককে পেটানোর অভিযোগ উঠলো তৃণমূল ছাত্রপরিষদের কলেজ নেতাদের বিরুদ্ধে।





