ভোটের মুখে বাক্ যুদ্ধ, টুইট যুদ্ধ বঙ্গ রাজনীতিকে সরগরম করে রেখেছে।
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দুষ্কৃতীযোগের অভিযোগ তোলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
একই সঙ্গে তিনি রাজ্যপালের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ তুলে কলকাতা পুলিশের কাছে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের দাবিও জানান।
সেই সঙ্গে কল্যাণ বন্দোপাধ্যায় বাংলার রাজ্যপাল পদ থেকে জগদীপ ধনখড়ের অপসরণের দাবিও তোলেন।
বাংলার শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়, আর্থিক তছরূপের অভিযোগে গ্রেফতার গোবিন্দ আগরওয়াল ও সুদীপ্ত রায়চৌধুরীকে মদত দিচ্ছেন রাজ্যপাল।
আর এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এহেন তীব্র আক্রমণের জবাব দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। বৃহস্পতিবার সন্ধ্যায় এক দীর্ঘ প্রেস বিবৃতিতে রাজ্য সরকারের বিরুদ্ধে পালটা ১৩ দফা অভিযোগ করলেন তিনি।
সেই সঙ্গে রাজ্যপাল দাবি করেন, তাঁর টুইটের ভাষা বুঝতেই পারেনি পশ্চিমবঙ্গের শাসকদল।
এদিন রাজ্যপাল তৃণমূলের নাম উহ্য রেখেই শাসকদলের তুমুল সমালোচনা করেন। তিনি লিখেছেন, ‘সাংবিধানিক নির্দেশ মেনে আমি রাজ্যের মানুষের সেবা করছি। রাজনৈতিক হিংসা নিয়ে প্রশ্ন তুলেছি। কৃষকরা তাঁদের প্রাপ্য পাচ্ছেন না বলে প্রতিবাদ জানিয়েছি। রাজ্যে মানবাধিকার ভূলুণ্ঠিত।’
তিনি আরও লিখেছেন, ‘স্বচ্ছ ও অবাধ নির্বাচন হল গণতন্ত্রের ভিত্তি। নির্বাচন স্বচ্ছ না হলে গণতন্ত্র টিকবে না। আর স্বচ্ছ নির্বাচনের কথা বললেই কিছু মানুষের ভ্রু কুঁচকে যায়।’






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার