বার একসঙ্গে জুটি বেঁধে কাজ করতে চলেছেন মিঠুন চক্রবর্তী আর দীপক অধিকারী অর্থাৎ দেব। তবে কি কোন রাজনৈতিক পরিবর্তন আসতে চলেছে রাজ্যে? মিঠুন চক্রবর্তী কলেজে পড়াকালীন নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এরপর রাজ্যসভার সাংসদ হিসেবে তাকে মনোনীত করা হয়। ২০১৬ সালে তিনি ইস্তফা দেন এবং শোনা যায় বর্তমানে তিনি বিজেপির অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে উঠেছেন। তাহলে এখন তৃণমূল সাংসদ দেবের সঙ্গে কী করছেন মিঠুন চক্রবর্তী?
আজ কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় দেব নিজে একটি পোস্ট দিয়েছেন যেখানে তাকে মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা যাচ্ছে। এবং তার পোস্টের ক্যাপশন পড়েই জানা গেল যে ডান্স ডান্স জুনিয়ার সিজন দুইয়ের বিচারক হিসাবে একসঙ্গে এবার এক মঞ্চে দেখা যাবে মিঠুন চক্রবর্তী এবং দেবকে। এই পোস্টেই মিঠুনকে গুরু বলে সম্বোধন করেছেন দেব তাই ঘাটালের এই তারকা সাংসদ নিজেই বলছেন যে এবার গুরুদেবকে একসঙ্গে দেখা যাবে।
View this post on Instagram
দেবের নিজের লুক তো চেঞ্জ হয়েইছে সেই সঙ্গে মিঠুনকে লম্বা চুল এবং চাপদাড়িতে একদমই অন্যরকম লাগছে। পছন্দের তারকাদের দেখে নিজেদের কে আটকে রাখতে পারেননি নেটিজেনরা। দেব এবং মিঠুনকে একসঙ্গে একই মঞ্চে দেখতে পাওয়ার সৌভাগ্য যে তাদের হচ্ছে তা নিয়েই তারা প্রচন্ড আপ্লুত। তাই অধীর আগ্রহে বাঙালি দর্শকরা অপেক্ষা করে আছেন ডান্স ডান্স জুনিয়র সিজন দুইয়ের জন্য যেখানে রাজনৈতিক বৈপরীত্য সরিয়েই বিচারকের আসনে পাশাপাশি বসবেন দেব-মিঠুন।





