আগামী বছরেই ব্যাচেলর তকমা ঘোচাবেন অঙ্কুশ! সোশ্যাল মিডিয়ায় ঘোষণাই করে ফেললেন নায়ক!

শীতের মরশুমেও টলিউডে এখন কিন্তু ভরপুর বসন্ত। দেখতে দেখতে সকলেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছেন টলিপাড়ায়। এই কিছুদিন আগেই বিয়ে সারলেন অনির্বাণ ভট্টাচার্য এবং মধুরিমা গোস্বামী। আগামী মাসের ৯ তারিখে বিয়ে করছেন উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী দেবলীনা কুমার। এরপর ফেব্রুয়ারি মাসে বাংলা টেলি জগতের জনপ্রিয় জুটি রুদ্রজিত-প্রমিতা এবং নীল-তৃণা বসছেন বিয়ের পিঁড়িতে অর্থাৎ বাংলা ইন্ডাস্ট্রিতে এখন অনুরাগের ছোঁয়া। এবার এই অনুরাগের ছোঁয়া নিজের জীবনে আনতে চলেছেন টলি নায়ক অঙ্কুশ হাজরা আর এই কথা নিজেই ঘোষণা করলেন টুইটারে।
অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য বিয়ের শুভেচ্ছা জানাতে গিয়ে ক্যাপশনে অঙ্কুশ লিখলেন,
“শুভেচ্ছা বন্ধু। তোমাকে দেখে আমি ঠিক করলাম আমিও সেরে ফেলি। শীঘ্রই যাচ্ছি তোমার দলে। তোমার রিয়েল লাইফ মালতীকে নিয়ে সারা জীবন সুখে থেকো।”

স্বাভাবিকভাবেই তার ঘোষণা থেকে এটা স্পষ্ট যে অবশেষে অঙ্কুশ হাজরা এবং তার বান্ধবী অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের বিবাহ সুসম্পন্ন হতে চলেছে আগামী বছরেই। প্রসঙ্গত অঙ্কুশ ঐন্দ্রিলার জুটি মানুষের অত্যন্ত প্রিয়। দুজনেই সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ থাকেন এবং তাদের ঝগড়া-খুনসুটি-প্রেম মাখা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে প্রায়শই শেয়ার করে থাকেন এই সেলিব্রিটি জুটি।
দেখতে দেখতে এই জুটি একসঙ্গে ১০ বছর কাটিয়েও ফেলল। এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। অঙ্কুশের এই পোস্টের তলাতে উচ্ছ্বসিত হয়ে কমেন্ট করেছেন শুভশ্রী-দর্শনা সহ অনেকেই। তাদের অনুরাগীরা তো এই খবরে রীতিমতো উচ্ছ্বসিত। অবশেষে তাদের প্রিয় অঙ্কুশদা এবং ঐন্দ্রিলাদির বিয়ে হতে চলেছে যে, আনন্দ হবে না তা কি হয়?

RELATED Articles