গত ২৮ জুনস স্যাটে শেষ হয়েছিল ডিএ মামলার শুনানি। এরপর আজ ২৬ জুলাই তার রায় ঘোষণা করা হলো। কেন্দ্রীয় হারেই ডিএ দিতে হবে রাজ্য সরকারি কর্মীদের। ডিএ মামলায় আজ রাজ্য সরকারকে এই নির্দেশ দিলো স্যাট।
কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার বিষয়টিকে এক বছরের মধ্যে অথবা ষষ্ঠ পে কমিশন চালুর আগে কার্যকর করার নির্দেশ দিয়েছে স্যাট। স্যাট এদিন জানায় যে কেন্দ্রীয় হারে ডিএ না দিলে তা বৈষম্যমূলক হবে। কাজেই রাজ্য সরকারি কর্মীদেরও কেন্দ্রীয় হারেই ডিএ দিতে রাজ্য সরকারে নির্দেশ স্যাটের।
গত ৩১ আগস্ট ডিএ সরকারি কর্মীদের আইনত অধিকার বলে রায় দেয় হাইকোর্ট। এরপর হাইকোর্ট স্যাটকে ভার দেয় রাজ্য সরকারি কর্মীদের ডিএ -র হার নির্ধারণের জন্য।সেই স্যাটেই আজ নির্দেশ দেওয়া হলো যে রাজ্য সরকারি কর্মীদেরও কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে রাজ্য সরকারকে। গত বছর অর্থাৎ ২০১৮ সালের ১৫ অক্টোবর ডিএ মামলার শুনানি শেষ হয়েগিয়েছিল স্যাটে। কিন্তু ফের রাজ্যে তরফে পিটিশন দাখিল করে বিশেষ শুনানির আবেদন করা হয়। সেখানেই আজ অবশেষে রাজ্য সরকারকে ডিএ বৃদ্ধির নির্দেশ দিলো স্যাট।