কিছুদিন আগেই মেট্রোর দরজায় হাত আটকে পরে মৃত্যু হয়েছিল বছর ৬৪ এর বৃদ্ধ সজল কাঞ্জিলালের। পার্ক স্ট্রিটের সেই ঘটনার পর কার্যত তোলপাড় হয়ে গিয়েছিল কলকাতা। প্রশ্ন উঠেছিল মেট্রোর রক্ষণাবেক্ষণ নিয়ে। তার কিছুদিন গড়াতে না গড়াতেই ফের একই ভাবে যাত্রী হাত আটকে গেলো মেট্রোর দরজায়।
ঘটনাটি ঘটেছে নেতাজি ভবন স্টোশনে। দিন দুয়েক আগে নেতাজি ভবন স্টেশনে সকাল সারে নটা নাগাদ মেট্রো ধরতে গিয়ে হঠাৎই এক যাত্রীর হাত আটকে যায় মেট্রোর দরজায়৷ এদিনও ঠিক আগের দিনের মতো কাজ করেনি মেট্রোর দরজার সেন্সর। কিন্তু এক্ষেত্রে যাত্রীটির শরীর মেট্রোর ভেতরে থাকায় প্রাণে রক্ষা পান সেই যাত্রী।





