রেস্তোরাঁয় মানুষ যায় খাবার খাওয়ার জন্য, সুন্দর মুহূর্ত কাটানোর জন্য। কিন্তু কখনও কী কাউকে দেখেছেন, রেস্তোরাঁতেই প্লেট ভাঙতে? তাও আবার হাসিমুখে, আর রেস্তোরাঁর লোকেরা কোনও বাধাও দিচ্ছেন না। হ্যাঁ, এরকমই এক ঘটনা ঘটেছে দুবাইয়ের একটি রেস্তোরাঁয়। সেখানে গিয়ে ভাইজানের বোন অর্পিতা খান শর্মা এমন কাজই করলেন।
তাহলে ঘটনাটা খুলে বলা যাক, দুবাইয়ের একটি রেস্তোরাঁয় অদ্ভুত একটি ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্য অনুযায়ী পুরনো সবকিছুকে ভুলে আবার নতুনভাবে সব কিছু শুরু করার রীতি রয়েছে। এই ঐতিহ্য মেনে নতুন কিছু শুরু করার সুযোগ দেওয়া হয় অতিথিদের। গ্রীকদের স্বেই ঐতিহ্য মেনেই এবার প্লেট ভাঙতে দেখা গেল ভাইজানের বোন অর্পিতাকে।
বৃহস্পতিবার এমনই একটি ভিডিও ভাইরাল হয়। অর্পিতাকে দেখা যায় নিজের গার্লস গ্যাং-এর সঙ্গে দুবাইয়ের এই রেস্তোরাঁয় বসে একের পর এক প্লেট ভাঙলেন। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়।

এই ভিডিও দেখে অনেকে যেমন হেসেছেন, তেমনি অনেকে এই ভিডিওর চূড়ান্ত সমালোচনাও করেছেন। অনেকেই অভিযোগ করেন যে, এই কাজ করে অর্পিতা অযথা টাকা নষ্ট করছেন। এভাবে জিনিস অপচয় করা উচিত নয়। আবার কেউ বলেছেন, ভারতীয় মহিলারা এই ভিডিও দেখলে সহ্য করতে পারবেন না। সব মিলিয়ে অর্পিতার এই প্লেট ভাঙার ভিডিও-কে একেবারেই ভালো চোখে দেখেন নি নেট জনতা। ঘোর সমালোচনা শুরু হয়েছে এই ভিডিও নিয়ে।
View this post on Instagram
উল্লেখ্য, ২০১৯ সালে দুবাইতে গিয়ে একটি পার্টিতে হাজির হয়ে প্লেট ভাঙতে দেখা যায় শিল্পা শেট্টিকে। নিজের সোশ্যাল মিডিয়াতে ওই ভিডিও পোস্ট করেন শিল্পা নিজেই। এরপরই সেই ভিডিও নিয়ে জোরদার সমালোচনা শুরু হয়ে যায়। শিল্পার মতো একজন অভিনেত্রী কীভাবে প্লেট ভেঙে ওই ধরনের ব্যবহার করছেন, তা নিয়ে ঘোর জলঘোলা শুরু হয়। প্রকাশ্যে সমালোচনার মুখে পড়লেও, এ বিষয়ে কোনও মন্তব্য করেননি শোনা যায়নি শিল্পা শেট্টিকে।





