‘বিগ বস ১৪’ এখন সবসময়ই বিতর্কের শীর্ষে থাকে। প্রতিনিয়ত কোনও না কোনও ঘটনা ঘটেই চলেছে বিগ বসের ঘরের ভেতর। সে কোনও প্রতিযোগীদের মধ্যে তরজা হোক বা অন্য কোনও বিষয়, সব ক্ষেত্রেই বিতর্কে থাকতে দেখা গিয়েছে এই শো-কে। তবে এবার বিগ বসের ঘরে এমন একটি ঘটনা ঘটল যে সকলের চোখ ভিজিয়ে দেয়।
সম্প্রতি, বিগ বসের ঘরে নিজের পুরনো স্মৃতি নিয়ে কথা বলতে গিয়ে এজাজ খান বলেন যে, তিনি অনেক ছোটবেলায় যৌন হেনস্থার শিকার হন। সেই ভয়ংকর স্মৃতি আজও তাড়া করে বেড়ায় তাকে। তাঁর এই স্বীকারোক্তি শুনে নিজের আবেগ ধরে রাখতে পারেন নি পবিত্র পুনিয়া। এজাজের এই কথা শুনে পবিত্র বলেন, এজাজের প্রতি তার শ্রদ্ধা ও ভালবাসা অনেক গুন বেড়ে গিয়েছে।
এজাজের উদ্দেশ্যে পবিত্র লেখেন, “আমি কখনই ভাবিনি যে আমি এরকম কিছু লেখার সাহস পাব। তবে আমি এটা লিখতে চাই। এই কথা জানার পর আমি ভেঙে পড়েছি। এখন আমি বুঝতে পারছি কেন তুমি সবসময় বলতে আমায় ছুঁয়ো না। তবে তুমি আমার উপর বিশ্বাস রেখেছিলে যে আমি তোমায় সেই উষ্ণতা দিতে পারব, এবং ছোটবেলার ভয়ঙ্কর স্মৃতি থেকে তোমায় বের করে আনতে পারবো। তোমার সুন্দর হৃদয়ের কথা জেনে তোমার জন্য আরও বেশি গর্ববোধ করছি আমি। তোমার প্রতি আমার শ্রদ্ধা আরও ১০গুণ বেড়ে গেছে। জীবনের এমন কালো অধ্যায় প্রকাশ করার জন্য সাহসের দরকার হয়, আর তুমি সেটাই করে দেখিয়েছ”।
View this post on Instagram
গত সোমবার বিগ বসের ঘরে নিজের শৈশবের এই ভয়ঙ্কর স্মৃতির কথা জানান এজাজ। তাঁর এই কথা শুনে চোখে জল এসে যায় ‘বিগ বস-১৪’-এর অন্যান্য প্রতিযোগীদের।
প্রসঙ্গত, ‘বিগ বস’-এর ঘরে এজাজ খানের সঙ্গে পবিত্র পুনিয়ার প্রেমের রসায়ন প্রকাশ্যে এসেছিল একাধিকবার প্রকাশ্যে আসে। তাদের প্রেমের রসায়নে মজেছিল বিগ বসের দর্শক। তবে তাদের এই সম্পর্ক নিয়ে বিতর্কেরও সৃষ্টি হয়। কর্নি সেনার পক্ষ থেকে জানানো হয় এই তাদের এই রসায়ন ‘লাভ জেহাদ’-কে প্রচার করছে। এই শো বন্ধ করে দেওয়ারও হুমকি আসে। তবে এজাজ খান ইমিউনিটি স্টোন পেয়ে ‘বিগ বস’-এর প্রথম ফাইনালিস্ট নির্বাচিত হন। কিন্তু পবিত্র গত সপ্তাহেই বিগ বস থেকে বেরিয়ে গিয়েছেন।






