বুদ্ধিজীবীদের বিরুদ্ধে বিস্ফোরক বিদায়ী রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।

রাজ্য ছাড়ার পূর্বে রাজ্যের বুদ্ধিজীবীদের কড়া ভাষায় সমালোচনা করলেন বিদায়ী রাজ্যপাল কেশরীবাথ ত্রিপাঠী৷

এক বিশিষ্ট সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে তিনি বুদ্ধিজীবীদের নিয়ে বিস্ফোরক হয়ে বলেন যে, প্রতিবাদের নাম করে এই বুদ্ধিজীবীরাই প্রতারণা করছেন সাধারণ মানুষের সঙ্গে।

 

বিদায়ী রাজ্যপাল বলেন যে, একটি নির্দিষ্ট সম্প্রদায় আক্রান্ত হলেই একমাত্র কিছু বুদ্ধিজীবীরা সরব হয়ে ওঠেন। অন্যান্যরা আক্রান্ত হলে এদের মন্তব্য শোনা যায় না কেনে? প্রতিবাদের নামে আসলে প্রতারণা করেন এরা। বিদায়ী রাজ্যপাল আরও বলেন যে, এরা একজোট হয়ে খুব সহজেই বিশ্বের নিকট দেশকে ছোট করেন।

আরও অন্যান্য খবর