ভারতীয় ফুটবলারদের নিয়ে বিতর্কিত মন্তব্যকে পরিস্কার করলেন খোদ ফাউলার

গত মুম্বই সিটি এফসি ম্যাচে তিন গোলে হারের পর এসসি ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে বলেছিলেন, “কিছু ভারতীয় ফুটবলারকে দেখে মনে হচ্ছে আগে কেউ কোচিংই করায়নি”। আর এই মন্তব্যকে নিয়ে তীব্র বিতর্ক গড়ে ওঠে ফুটবল মহলে। একাধিক প্রাক্তন ফুটবলার সহ ফুটবলপ্রেমীরা এই মন্তব্যের সমালোচনা করেছিলেন।

 

কিন্তু এবার এই মন্তব্যকে সঠিক করে আসরে নেমে পড়লেন খোদ ফাউলার সাহেব। প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে ফাউলার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলেছেন, “তাঁর বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তাঁর দর্শনই হচ্ছে নিজের জ্ঞান ও ক্ষমতার পুরোটাই দলের মধ্যে ছড়িয়ে দেওয়ার।”

 

এরপর এই নিয়ে ফাউলার আরও বলেন, “এই মুহুর্তে তাঁর দল যে পদ্ধতিতে খেলছে, সেই পদ্ধতির সঙ্গে দলের ভারতীয় ফুটবলাররা ওয়াকিবহাল নন। তাই জন্য অনেক অনুশীলনের প্রয়োজন।”

RELATED Articles