২০২০ সালে যেন মৃত্যুর মিছিল লেগেই আছে। ক্রীড়াজগতের একের পর এক তারকা পরলোকগমন করছেন। এবার প্রয়াত হলেন ইতালির বিশ্বকাপজয়ী ফুটবলার পাওলো রোসি। দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে বৃহস্পতিবার সকালেই প্রয়াত হন ইতালির কিংবদন্তী ফুটবলার। ১৯৮২ সালের বিশ্বকাপে গোল্ডেন বুট এবং গোল্ডেন বল জিতেছিলেন তিনি।
বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে তিনি একই বিশ্বকাপে গোল্ডেন বল এবং গোল্ডেন বুট জিতেছিলেন। বিশ্বকাপে ব্রাজিলের বিরুদ্ধে হ্যাটট্রিক ছিল তাঁর। এছাড়াও নকআউটে প্রত্যেকটা ম্যাচেই গোল করেছিলেন রোসি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তাঁর প্রয়াণে শোকের ছায়া ফুটবল বিশ্বে। কয়েকদিন আগেই মারা গিয়েছিলেন ফুটবল জগতের আরও এক কিংবদন্তি দিয়েগো মারাদোনা। তাঁর শোকের ছায়া কাটাতে না কাটাতে আরও এক দুঃসংবাদ।





