রাজ্যে এসেই ঝোড়ো ব্যাটিং শুরু করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শ্যামাপ্রদাদ মুখোপাধ্যায়ের সহিষ্ণুতার প্রসঙ্গ টেনে তৃণমূল সুপ্রিমোকে তীব্র কটাক্ষ করেন তিনি।
‘মমতার দ্বিতীয় নামই অসহিষ্ণুতা।’ হেস্টিংসে বিজেপির নির্বাচনী দফতরের উদ্বোধনী অনুষ্ঠানে এসে এই ভাষাতেই বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
প্রসঙ্গত উল্লেখযোগ্য, রাজ্যে বেড়ে চলা হিংসার পরিবেশ নিয়ে সরব হন জেপি নাড্ডা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সহিষ্ণুতার প্রসঙ্গ তুলে ধরে তৃণমূল নেত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, ‘রাজনীতিতে রজনৈতিক আদানপ্রদান স্বাস্থ্যকর। কিন্তু এখন এ রাজ্যে এসব আর হয় না। কারণ মুখ্যমন্ত্রী। মমতার আর এক নাম অসহিষ্ণুতা। তাই রাজ্যে তৃণমূল সরকারের আমলে অসহিষ্ণুতা বেড়েই চলেছে।’
ওই একই মঞ্চ থেকে একুশের বিধানসভা ভোটে ঘাসফুল উপড়িয়ে পদ্ম ফুল ফোটানোর ডাক দেন তিনি।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!